Free watch and download
Astaghfar:
استغفر الله
Astag Firullah.
I am asking forgiveness from Allah.
(1) Narrated by Hazrat Agar Muzaani (RA).
The Messenger of Allah (SAW) said, "Sometimes a momentary negligence comes into my heart. Then I ask Allah for repentance and forgiveness a hundred times.
(2) Narrated by Hazrat Abu Hurairah (RA).
He said, I heard the Messenger of Allah (PBUH) say.
He said, "By Allah!
I ask Allah for forgiveness and repent more than seventy
La Howla:
There is no power but God
لا حول ولاقوة إلا بالله
La Hawla Ola Quwata Illa Billah.
No one has any power except Allah's protection and power.
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ, أَشْهَدُ أَنْ لَ إِلَهَ إِلَّ أَنْتَ, أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
Subhaanallahi wa bihamdihi subhaana kallahumma wa bihamdika ashhadu al laa ilaaha illaa anta astaghfiruka wa atubu ilaik.
O Allah!
We describe and praise Your Holiness.
I bear witness that there is no god but You, I seek Your forgiveness and I run to You.
Sunan Tirmidhi, Hadith No-3433;
Hakim to Mustadra;
(1) Hazrat Abu Barajah Aslami (R.A.) narrates that Rasulullah Sallallahu Alaihi Wasallam had this habit in his last years that when he intended to rise from the Majlis--
سُبْحَانَكَ اَللهم وَبِمْدِكَ, أَشْهَدُ أَنْ لَ إِلٰهَ إِلاَّ أَنتَ اسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيكَ
used to read
A person requested, O Messenger of Allah, these days you recite a dua which you did not do before.
He said, this du'a majlish (as expiation for wrongdoing).
Meaning: Oh God!
You are holy, I praise You, I bear witness that there is no god but You, I seek Your forgiveness and repent to You.'
(2) Abu Ubaydah Ibn Abu Safar Kufi's name is Ahmad
(RA)......Narrated from Abu Musa Al Ash Ari (RA).
He said: Once the Prophet (peace be upon him) was passing through a pass or the narrator says: was crossing a mountain, then a man climbed on top of it and said loudly: La ilaha illallah wa Allahu Akbar.
Abu Musa said: At that time the Messenger (PBUH) was riding his mule.
Then the Prophet (PBUH) said: You are not calling anyone who is deaf or absent.
Then he said: O Abu Musa or said: O Abdullah, shall I not give you a sentence of the treasury of Paradise?
I said, yes, give it to me.
He said: It is "La hawla wa la kuwayata illabillah".
ইস্তিগফার:
استغفر الله
আস্তাগ্ ফিরুল্লাহ।
আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি।
(১) হযরত আগার মুযানী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, "কখনো আমার অন্তরে সাময়িক অবহেলা চলে আসে। তখন আমি আল্লাহর কাছে একশত বার তওবা-ইস্তেগফার করি।
(২) হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (স) কে বলতে শুনেছি। তিনি বললেন, “আল্লাহর শপথ! আমি দৈনিক সত্তর বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাওবা করি।”
লা হাওলা:
لا حول ولاقوة إلا بالله
লা হাওলা ওলা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ্
আল্লাহর আশ্রয় ও শক্তি ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই।
সহীহ বুখারী, হাদীস নং-৫৯৬৭
মুহাম্মদ ইবন মুকাতিল আবুল হাসান (র)......আবু মুসা আল আশ আরী (রাঃ) থেকে বর্নিত । তিনি বলেনঃ একবার নবী (সা) একটি গিরিপথ দিয়ে অথবা বর্ণনাকারী বলেনঃ একটি চুড়া হয়ে যাচ্ছিলেন, তখন এক ব্যাক্তি এর উগরে উঠে জোরে বললঃ লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার । আবু মুসা বলেনঃ তখন রাসুল (সা) তার খচ্চরে আরোহী ছিলেন । তখন নবী (সা) বললেনঃ তোমরা তো কোন বধির কিংবা কোন অনুপস্হিত কাউকে ডাকছো না । অতঃপর তিনি বললেনঃ হে আবু মুসা অথবা বললেনঃ হে আব্দুল্লাহ আমি কি তোমাকে জান্নাতের ধনাগারের একটি বাক্য বাতলে দেব না? আমি বললাম, হ্যা, বাতলে দিন । তিনি বললেনঃ তা হলো “লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ ।
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
সুবহাানাল্লাাহি ওয়া বিহামদিহী সুবহাানা কাল্লাাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লাা ইলাাহা ইল্লাা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলাইক।
হে আল্লাহ! আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং প্রশংসা ব্যক্ত করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া অন্য কোন মা‘বুদ নেই, আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি এবং আপনার দিকেই ধাবিত হচ্ছি।
সুনান তিরমিজি, হাদীস নং-৩৪৩৩; মুস্তাদরাকে হাকিম; আবু দাঊদ, হাদীস নং-২/৬৬২
(১) হযরত আবু বারযাহ আস্লামী (রাযিঃ) বর্ননা করেন যে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সে এই অভ্যাস ছিল যে, যখন মাজলিস হইতে উঠিভবার এরাদা করিতেন তখন--
سُبْحَانَكَ اَللهم وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لاَ إِلٰهَ إِلاَّ أَنتَ أسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيكَ
পড়িতেন। এক ব্যাক্তি আরজ করিলেন, ইয়া রাসুলুল্লাহ, আজকাল আপনি একটি দু’আ পাঠ করেন যাহা পূর্বে করিতেন না। তিনি এরশাদ করিলেন,এই দু’আ মাজলিশের (ভূল ভ্রান্তির জন্য কাফফারা স্বরূপ)।
অর্থঃ আয় আল্লহ! আপনি পবিত্র, আমি আপনার প্রশংসা করিতেছি, আমি সাখ্য দিতেছি যে, আপনি ব্যতীত কোন মা’বুদ নেই, আমি আপনার নিকট ক্ষমা চাহিতেছি এবং আপনার নিকট তওবা করিতেছি।’
(আবু দাউদ)
(২) আবু উবায়দা ইবন আবু সাফার কুফী এর নাম হল আহমাদ ইবন আবদুল্লাহ হামদানী (রহঃ) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি কোন মজলিসে বসে আর তাতে সে অধিক অনর্থক কথাবার্তা বলে ফেলে তবে মজলিস থেকে প্রস্থানের পূর্বে এই দু’আ পাঠ করলে সেই মজলিসে তার যে ত্রুটি হয়েছে তা মাফ করে দেওয়া হবে। দু’আ টি
سُبْحَانَكَ اَللهم وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لاَ إِلٰهَ إِلاَّ أَنتَ أسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيكَ
(৩) হযরত জুবায়ের ইবনে মুতইম (রাযিঃ) বর্ননা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি যিকিরের মজলিশের (শেষে) এই দুয়া পড়িল--
سبحان الله و بحمده
سُبْحَانَكَ اَللهم وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لاَ إِلٰهَ إِلاَّ أَنتَ أسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيكَ
এই দুয়া সেই জিকিরের মজলিশের জন্য এইরূপ, যেরূপ (গুরুত্তপূর্ন কাগজপত্রের উপর) মোহর লাগাইয়া দেওয়া হয়। অর্থাৎ এই মজলিশ আল্লাহ তায়ালার নিকট কবুল হইয়া যায় এবং উহার আজর ও সওয়াব আল্লাহ তায়ালার নিকট রক্ষিত হইয়া যায়। আর যদি এই দুয়া এমন মজলিশে পড়া হয় যেখানে অযথা কথাবার্তা বলা হইয়াছে তবে এই দুয়া উক্ত মজলিশের কাফফারা হইয়া যাইবে।
(মুস্তাদরাকে হাকিম)
মুস্তাদরাকে হাকিম ছাড়াও হাদীসের আরো একাধিক কিতাবে হাদীসটি এসেছে।
ইমাম তাবরানী একই সাহাবী থেকে বর্ণনা করেনঃ
الدعاء للطبراني (ص: 537)
1919 - حدثنا إسحاق بن أحمد الخزاعي المكي، ثنا عبد الجبار بن العلا، ثنا سفيان، عن محمد بن عجلان، عن مسلم بن أبي مريم، عن نافع بن جبير بن مطعم، عن أبيه، رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: " من قال: سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فقالها في مجلس ذكر كانت كالطابع يطبع عليها، ومن قالها في غير مجلس ذكر كانت كفارة "
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি যিকিরের মজলিশের (শেষে) এই দুয়া পড়িল--
سبحان الله و بحمده
سُبْحَانَكَ اَللهم وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لاَ إِلٰهَ إِلاَّ أَنتَ أسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيكَ
এই দুয়া সেই জিকিরের মজলিশের জন্য এইরূপ, যেরূপ (গুরুত্তপূর্ন কাগজপত্রের উপর) মোহর লাগাইয়া দেওয়া হয়। অর্থাৎ এই মজলিশ আল্লাহ তায়ালার নিকট কবুল হইয়া যায় এবং উহার আজর ও সওয়াব আল্লাহ তায়ালার নিকট রক্ষিত হইয়া যায়। আর যদি এই দুয়া এমন মজলিশে পড়া হয় যেখানে অযথা কথাবার্তা বলা হইয়াছে তবে এই দুয়া উক্ত মজলিশের কাফফারা হইয়া যাইবে।
(কিতাবুদ দুআ-১৯১৯)
একই অর্থে মুজামে কাবীরেও এসছেঃ
المعجم الكبير للطبراني (2/ 138)
1586 - حدثنا العباس بن حمدان الحنفي، ثنا عبد الجبار بن العلاء، ثنا سفيان، حدثني ابن عجلان، عن مسلم بن أبي مريم، عن نافع بن جبير، عن أبيه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: " من قال: سبحان الله، وبحمده، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك، فقالها في مجلس ذكر كان كالطابع يطبع عليه، ومن قالها في مجلس لغو، كانت كفارة له "
একই অর্থে নাসাঈর আমালুল ইয়াওম কিতাবেও এসছেঃ
عمل اليوم والليلة للنسائي (ص: 319)
424 - أخبرني زكريا بن يحي حدثنا عبد الجبار بن العلاء حدثنا سفيان حدثنا ابن عجلان عن مسلم وداوود بن قيس عن نافع بن جبير عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم
من قال سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فقالها في مجلس ذكر كانت كالطابع يطبع عليه ومن قالها في مجلس لغو كانت كفارته
৪- حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ بْنُ أَبِي السَّفَرِ الْكُوفِيُّ، - وَاسْمُهُ أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ جَلَسَ فِي مَجْلِسٍ فَكَثُرَ فِيهِ لَغَطُهُ فَقَالَ قَبْلَ أَنْ يَقُومَ مِنْ مَجْلِسِهِ ذَلِكَ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ . إِلاَّ غُفِرَ لَهُ مَا كَانَ فِي مَجْلِسِهِ ذَلِكَ " .
আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক মাজলিসে বসে প্রয়োজন ছাড়া অনেক কথাবার্তা বলেছে, সে উক্ত মাজলিস হতে উঠে যাওয়ার আগে যদি বলেঃ ‘‘সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়া আতূবু ইলাইকা।’’ - “হে আল্লাহ! তুমি পবিত্র এবং সমস্ত প্রশংসা তোমার জন্য। আমি সাক্ষ্য দেই যে, তুমি ব্যতীত আর কোন মা’বূদ নেই, তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি এবং তোমার দিকেই প্রত্যাবর্তন করি”, তাহলে উক্ত মাজলিসে তার যে অপরাধ হয়েছিল তা ক্ষমা করে দেয়া হবে।
(তিরমিযী হাঃ ৩৪৩৩)
*হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
মুসলিম ব্যক্তির উচিত যে, সে যেন সর্বশক্তিমান আল্লাহকে প্রতিটি জায়গায় স্মরণ করে। সুতরাং সে আল্লাহকে স্মরণ করবে যে কোনো সভা,মিটিং, প্রোগ্রাম, আলোচনার স্থান, সফর, বাসস্থান,দাওয়াত এবং ভোজ ও ওয়ালিমার অনুষ্ঠানসমূহে তথা তার জীবনের সমস্ত শাখা-প্রশাখায়।

Comments
Post a Comment